একটি বিরিয়ানি খাওয়ার করুণ কাহিনী !!


একটি বিরিয়ানি খাওয়ার করুণ কাহিনী
দা ফেমাস হাজির বিরিয়ানি
জায়গা: নাজিরাবাজার
দাম: ১৬০ টাকা

বান্ধবীর  বার্থডে উপলক্ষে ৪ জন মিলে গিয়েছিলাম পুরান ঢাকায়। যেহেতু শুক্রবার ছিল, আমরা ১ টা র দিকে যথাযথ জায়গায় গিয়ে হাজির। যখন গেলাম দেখলাম মাত্র ৪ টা টেবিল। এক টেবিল এ ৫/৬ জন এর একটা গ্রুপ বসা। আমাদের বসতে বলা হলো, আর বলা হলো এখন না ২ টা র পর খাবার দেয়া হবে।



প্রথমে বের হয়ে যেতে চাছিছলাম কিন্তু বাহিরে প্রচন্ড রোদের কথা ভেবে বসে পড়লাম। ১ ঘণ্টা গল্প করতে করতে পার করলাম।২টা বাজার সাথে সাথে ই দেখি সেইখানে পা ফেলার জায়গা নাই।
এত্ত ভিড় !!!
আমদের টেবিল এর চারপাশে আমরা যাওয়ার পর যাতে বসতে পারে তাই টেবিল দখল এ রাখসে।
এইরকম বাকি গুলোর অবস্তা। তখন ভাবছিলাম ভাগিস যাই নি তখন। তখন দেখলাম খাবার র ঘ্রাণ আসছে তখন ক্ষুধা বেড়ে গেলো।

ফাইনালি খাবার আসল তখন বাজে বিকেল ২.২০ মিনিট।
প্রচণ্ড ক্ষুধা মুখে নিতেই হতাশ, কারন টেস্ট ই পাই নি। কি খাচ্ছি তাই ভাবছিলাম এর জন্য এত কস্ট করে সবাই ভিরে লাইন ধরে দাড়িয়ে আছে।
নাহ, চাল সিদ্ধ হল ঠিকমত না মজা পাইলাম ।
সবার টেস্ট বাড একরকম না, তাই যদি কারো কাছে ভিন্ন লাগে তাহলে আমি দায়ী নই

নাহ, মন ভরলো না ক্ষুদা মিটলো।

যারা এখনো try করেননি খেয়ে আসেন গিয়ে, তারপর নিজে রেটিং করবেন কত দিবেন। টেবিল এ বসে খেতে চাইলে অবশ্যই ১ টার আগে যাবেন।

Subscribe my Channel