হাইকোর্টে মিন্নির জামিন আবেদন শুনানি কাল

বরগুনায় প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীদের হামলায় নিহত শাহ নেওয়াজ রিফাত শরীফের স্ত্রী কারাবন্দি আয়শা সিদ্দিকা মিন্নির জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য কর

হাইকোর্টে মিন্নির জামিন আবেদন শুনানি 

হাইকোর্টে মিন্নির জামিন আবেদন শুনানি কাল
বরগুনায় প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীদের হামলায় নিহত শাহ নেওয়াজ রিফাত শরীফের স্ত্রী কারাবন্দি আয়শা সিদ্দিকা মিন্নির জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
 
বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিুজর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ সোমবার শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করার আদেশ দেন। এসময় মিন্নির পিতা মোজাম্মেল হোসেন কিশোর আদালতে উপস্থিত না থাকলেও আইনজীবীর চেম্বারে বসা ছিলেন।
গত ৩০ জুলাই বরগুনার জেলা ও দায়রা জজ আদালত মিন্নির জামিনের আবেদন খারিজ করায় সেই আদেশের পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে।   
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না সোমবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মিন্নির জামিন আবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, এটা একটি স্পর্শকাতর মামলা। মিন্নি মামলার এক নম্বর সাক্ষী। একমাত্র প্রত্যক্ষদর্শী। অথচ তাকেই ঘটনার কয়েকদিন পর গ্রেপ্তার করা হলো। তিনি বলেন, পুলিশ মূল আসামিদের দিকে নজর না দিয়ে মিন্নির দিকে নজর দিয়েছে।

Post a Comment

0 Comments